আজ বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬

 শিরোনাম
সিলেটে কাগজহীন ও হর্ণ বাজানোর অপরাধে ১১টি যানবাহনকে জরিমানা বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১ জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু জকিগঞ্জের সালাম মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সিলেটে দুই দিনব্যাপী আগামীকাল শুরু হচ্ছে ‘ওয়ালটন’ চাকরি মেলা চোরাকারবারিদের বি রু দ্ধে কঠোর পদক্ষেপ সিলেটের প্রশাসনের সিলেটে সুরমা ও কুশিয়ারা বিপৎসীমার উপরে, বন্যার অবনতির শঙ্কা এবার বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ : মহারণে শেষ হাসি কার

জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু

জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে বাঁশের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে পানিতে ডুবে মিজানুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকেল আড়াইটার দিকে উপজেলার কাজলশাহ ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

 

নিহত মিজানুর রহমান ওই গ্রামের প্রবাসী শাহীন আহমেদের ছেলে। সে স্থানীয় চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ফুফুর বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে একা বাড়ি ফিরছিল মিজান। পথিমধ্যে বাড়ির পাশের কুলদী নদীর ওপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারচেষ্টা চালালেও ততক্ষণে শিশুটি নদীর পানিতে তলিয়ে যায়।

 

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা জাল টেনে অনুসন্ধানের পর নদীর তলদেশ থেকে শিশু মিজানের নিথর দেহ উদ্ধার করা হয়।


স্থানীয়দের ধারণা, সাঁতার না জানার কারণেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মিজানের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)