আজ বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬

 শিরোনাম
সিলেটে কাগজহীন ও হর্ণ বাজানোর অপরাধে ১১টি যানবাহনকে জরিমানা বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১ জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু জকিগঞ্জের সালাম মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সিলেটে দুই দিনব্যাপী আগামীকাল শুরু হচ্ছে ‘ওয়ালটন’ চাকরি মেলা চোরাকারবারিদের বি রু দ্ধে কঠোর পদক্ষেপ সিলেটের প্রশাসনের সিলেটে সুরমা ও কুশিয়ারা বিপৎসীমার উপরে, বন্যার অবনতির শঙ্কা এবার বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ : মহারণে শেষ হাসি কার

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মুদ্রা, নগদ টাকা ও ফয়েল পেপারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩৫৭-এর নিকটবর্তী উত্তর গজুকাটা (উত্তর পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, জেসিও-৯০১৯ সুবেদার মো. ওমর ফারুক খাঁনের নেতৃত্বে পরিচালিত টহল দল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গজুকাটা এলাকায় এক ব্যক্তির বাড়ির আঙিনায় সন্দেহভাজনভাবে অবস্থানরত একজনকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ রোল ফয়েল পেপার, বাংলাদেশি নগদ ১ হাজার টাকা, ভারতীয় ১ হাজার ২০০ রুপি এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তি হলেন বিয়ানীবাজার উপজেলার দুবাগ ডাকঘর এলাকার গজুকাটা (উত্তর পাড়া) গ্রামের মৃত ছমির আলীর ছেলে মো. মঈনুল হক (৫০)।

 

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। এছাড়া নগদ টাকা, ভারতীয় রুপি, ফয়েল পেপার ও মোবাইল ফোনসহ জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার ১০০ টাকা।

 

আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)