আজ বুধবার | ০৯ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক ইতালিতে বাংলাদেশী পরিবারসহ যাওয়া যাবে দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ প্রবাসীর মৃত্যু সিলেটে নিজ বাসায় তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিলেরচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেফতার বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে৫০ পিস ইয়াবা, ভারতীয় রুপিসহ আটক ১

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে৫০ পিস ইয়াবা, ভারতীয় রুপিসহ আটক ১

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের গধার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ভারতীয় রুপি, নগদ টাকা ও বিভিন্ন আলামতসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩৫৭-এর কাছাকাছি এলাকায় অভিযান পরিচালনা করে। সুবেদার মো. ওমর ফারুক খাঁনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চারখাই ইউনিয়নের গধার বাজারে মাহিনের দোকানে তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, অভিযানে মো. সাব্বির আহমেদ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান চক গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

 

আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ২০০ ভারতীয় রুপি, ১ হাজার টাকা বাংলাদেশি নগদ অর্থ, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পলিব্যাগ সিলিং মেশিন, চারটি ভারতীয় ভি-ওয়াশ এবং একটি ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মালামালের মোট জব্দমূল্য ৩৬ হাজার ৪০০ টাকা।

 

এ ঘটনায় মাহিন আহমেদ (৩২) ও আব্দুল মলু (৩৫) নামে আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে। তারা উভয়েই বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাসিন্দা।

 

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দকৃত আলামত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)