আজ শুক্রবার | ৩১ জুলাই ২০২৬

 শিরোনাম
সিলেটে একদিনে চারজনের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র আরও ২৩ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠালো গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ কুলাউড়ার মেয়ে সুমাইয়া কানাইঘাটের নতুন ইউএনও হবিগঞ্জ শহরে ঢুকতে পুলিশের বাধা রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বেলাল আটক জকিগঞ্জে জুলাইযোদ্ধাকে নারীর মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ জৈন্তাপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে পান-সুপারির মালায় বরণ ক্ষুদে শিক্ষার্থীদের সিলেটে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার থানায় চালু হতে যাচ্ছে প্রবাসী হেল্প ডেস্ক কর্নার

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেন।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির নেতারা জানিয়েছেন।

 

এনসিপির অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের বহর গোলাপগঞ্জে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বহরের কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

 

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।

 

এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

তবে এ অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

 

সূত্রঃ সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)