আজ সোমবার | ০২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি

আজ কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এনসিপির জুলাই পদযাত্রা

আজ কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এনসিপির জুলাই পদযাত্রা

ফাইল ছবি


আজ শুক্রবার সিলেটের তিন উপজেলায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’। আজ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যাবে পদযাত্রা। এসব উপজেলায় সমাবেশও করবে দলটি।

 

শুক্রবার দুপুরেই সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশে রওয়ানা হন এনসিপির কেন্দ্রিয় নেতারা। প্রথমে কোম্পানীগঞ্জে সমাবেশ করবেন তারা।

 

এদিকে, এনসিপির কর্মসূচী উপলক্ষ্যে এই তিন উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

এরআগে বৃহস্পতিবার রাতে কানাইঘাট ও ওসমানীনগরে জুলাই পদযাত্রা নিয়ে গিয় সমাবেশ করে এনসিপি। আর দুপুরে গোলাপগঞ্জে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করে ফেরার পথে হামলার শিকার হনদিলটির নেতারা। এনসিপি নেতা সারজিস আলম ও ডা. মাহমুদা মিতুকে বহনকারী গাড়েতে ঢিল ছুঁড়ে ভাঙচুর করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

জুলাই মাসজুড়েই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচী ঘোষণা করে। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ীই ৩০ জুলাই এ পদযাত্রা সিলেটে আসার কথা। তবে ২৮ জুলাই হবিগঞ্জে পদযাত্রা হামলা, ২৯ জুলাই মৌলভীবাজারে বাঁধা ও ৩০ জুলাই গোলাপগঞ্জে হামলার জেরে আজকের কর্মসূচী নিয়ে সিলেটে প্রশাসনের তৎপরতা বেড়েছে।

 

সূত্রঃ সিলেট টুডে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)