আজ বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
নিউ ইর্য়কের এনওয়াইপিডি ট্রাফিক এজেন্ট হিসেবে যোগ দিলেন বৈরাগীবাজারের আব্দুল্লাহ বড়লেখায় দুর্বৃত্তের দেওয়া বিষে ছড়ায় ভাসছে মরা মাছ-জলজ প্রাণী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৮ ড্রেজার মেশিন ধ্বংস সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, দুর্ভোগে ১৪ হাজার মানুষ নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার বড়লেখায় পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরুসহ গ্রেফতার ২ জকিগঞ্জে ৬০০পিস ইয়াবা সহ গ্রেফতার শাহাব-জিলাল

গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেল উপজেলার দত্তরাইল এলাকার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের বিপরীতে মুন্না মিয়ার দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মাতাব মিয়ার পুত্র কয়েছ আহমদ (৩০), দত্তরাইল এলাকার মকসু মিয়ার পুত্র মুন্না আহমদ (৩৩) ও গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের জিলানী (২৭)।

 

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় এসআই উসমান গণির নেতৃত্বে এএসআই ছায়েদুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী বলেন – এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)