আজ শুক্রবার | ০৭ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেটে যে বেকারীতে প্রশাসনের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরকে মৃত্যুদণ্ড জৈন্তাপুরে গভীর রাতে ব‍্যাংক কর্মকর্তার বাড়িতে ডুগে চুরি, লক্ষাধিক টাকার মালামাল চুরি বিয়ানীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটে জুলাই শহীদদের স্মরণে প্রশাসনসহ বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন ৪ আগস্ট গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না ‘ধর্ষণ করেন’ স্কুল ছাত্রীকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সালিশে যে সাজা সিলেটে ডিবি পরিচয়ে কিশোরকে তুলে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় ব্যর্থ বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রফেসর মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানভুক্ত আসামীসহ গ্রেফতার ২

চাঞ্চল্যকর শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরকে মৃত্যুদণ্ড

চাঞ্চল্যকর শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরকে মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামী জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালাম বেকসুর খালাস পেয়েছেন।


হত্যাকাণ্ডের তিন মাসের মাথায় বৃহস্পতিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় প্রদান করেন। মামলার এক মাস পাঁচ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। অভিযোগপত্রে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে এবং লাশ গুমে সহযোগিতার জন্য তার দুই ভাই জয়নাল ও কালামকে অভিযুক্ত করা হয়।

 

নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। আর মৃত্যুদন্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) ফাহিমার পরিবারের প্রতিবেশি মৃত তোতা মিয়ার ছেলে।

 

প্রসঙ্গত, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা। এর দুদিন পর গত ৮ মে রাতে বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে ফাহিমার লাশ উদ্ধার করে পুলিশ। ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন জাকির। 

 

জবানবন্দিতে জাকির হোসেন জানায়, সিগারেট আনার কথা বলে ফাহিমাকে দোকানে পাঠায় সে। দোকান থেকে ফেরার পর ঘর ফাঁকা থাকার সুযোগে সে ফাহিমাকে ধর্ষনচেষ্টা চালায়। এসময় ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করার চেষ্টা করে সে। গুম করতে না পেরে বাড়ির কাছে একটি পুকুর সংলগ্ন ডোবায় লাশ ফেলে রাখে। 

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)