আজ শনিবার | ১৭ অক্টোবর ২০২৬

গোয়াইনঘাট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক

গোয়াইনঘাট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক

ছবি: সংগৃহীত


সিলেটের বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (২১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, বিছনাকান্দি, সোনারহাট, শ্রীপুর ও সংগ্রাম সীমান্তে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি ও চা পাতাসহ বিভিন্ন ভারতীয় পণ্য এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একাধিক বারকী নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।’

 

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে বলেই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)