আজ রবিবার | ২৩ আগস্ট ২০২৬

সিলেট ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সিলেট ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি: সংগৃহীত


সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।

 

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাং লরির মুখোমুখি সংঘর্ষে এ হাতাহতের ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন। তারা হলেন- নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি জগন্নাথপুরের শ্রীরমাসী গ্রামে। এছাড়া সিএনজি অটোরিকশা চালক লালন মিয়া নিহত হয়েছেন।

 

পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাঙ্কলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

 

এরআগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)