আজ শনিবার | ২২ আগস্ট ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে স্বামীর বন্ধুরা মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ! আটক ২ গোয়াইনঘাট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান অসুস্থতা বা অপারগতায় কি নামাজ ছাড়া যাবে? সিলেটে ট্রিপল মার্ডারের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন বাবুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩ত‍ম রাষ্ট্রপতি বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী যুক্তরাজ্য বিয়ানীবাজারে এসএসসি-সমমান উত্তীর্ণ সহস্রাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিবির সীমান্তে সিলেটের দুই নারীসহ ৫ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ সিলেটে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বেশি

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুরা মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ! আটক ২

গোয়াইনঘাটে স্বামীর বন্ধুরা মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ! আটক ২

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধুদের দ্বারা এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। একই সাথে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



‎বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।



‎গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। অভিযুক্তরা ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।



‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর পরই ভুক্তভোগী বা সংশ্লিষ্ট পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল ও মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


‎গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, ৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।


‎তিনি আরো জানান, ঘটনার গভীরতা ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে। ভুক্তভোগী তরুণীর আইনি অধিকার ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)