ছবি: সংগৃহীত
সিলেট তামাবিল মহাসড়কে সিলেটগামী একটি গেইটলক বাস চাপায় মাদরাসা শিক্ষার্থী কিশোরী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল এলাকার সিলেট গ্যাস ফিল্ড মেইন গেইটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরী নুসরাত তাসনিম (১৫)। আহতরা হলেন- মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) এবং কুলসুম বেগম (৫৫)। তারা সকলেই ঢাকা যাত্রাবাড়ীর ধলাইপাড়ের বাসিন্দা। নুসরাত তার মামা ও খালার সাথে সিলেটের জাফলং ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর সিলেট মেট্রো-ব-১১-০০১৪ এবং সিএনজিচালিত অটোরিকশাটির নম্বর সিলেট-খ-১২-৫৯৭৮।
পুলিশ জানায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে সিলেটের জাফলয়ে ঘুরতে আসেন মোহাম্মদ আলীসহ তার বোন ও ভাগনিরা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-খ-১২-৫৯৭৮) করে জাফলংয়ে যাওয়ার পথে সিলেট গ্যাস ফিল্ড মেইন গেইটের সামনে পৌছামাত্র সিলেটগামী একটি গেইটলক বাস (সিলেট মেট্রো-ব-১১-০০১৪) চাপা দেয়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন। তখন ঘটনাস্থলে প্রাণ হারান যাত্রাবাড়ীর ধলাইপাড়ের একটি মাদরাসা শিক্ষার্থী নুসরাত তাসনিম।
এসময় তার সাথে থাকা মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার, এবং কুলসুম বেগম গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এসময় তামাবিল-জাফলং মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ জানজটের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার এসআই মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.