আজ বৃহস্পতিবার | ২৭ আগস্ট ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজার সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বি ত র ণ  ভারতে সাজাভোগ করে তামাবিল সীমান্ত হয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি জকিগঞ্জে প্রায় সাড়ে চারশত ইয়াবা সহ যুবক গ্রেফতার সিলেটে বিয়ানীবাজারের শাহাব উদ্দিন হত‍্যা মামলা দায়ের, আটক ১ যুক্তরাষ্ট্রে  ইউনাইটেড গড়রবন্দ অব ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত  বিয়ানীবাজারে প্রায় ২৩ লক্ষ টাকার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩ সিলেটে পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল আটক সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস

জকিগঞ্জে প্রায় সাড়ে চারশত ইয়াবা সহ যুবক গ্রেফতার

জকিগঞ্জে প্রায় সাড়ে চারশত ইয়াবা সহ যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ২শ পিস ইয়াবা বড়ি।

 

আটককৃত মো. সায়েদ আহমদ (২৯) জকিগঞ্জ থানার ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ভরণ সুলতানপুরের মৃত সাজ্জাদুর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা পৌণে ২টার দিকে জকিগঞ্জ-বাবুরবাজার পাঁকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে ইয়াসা বড়িসহ সায়েদকে আটক করা হয়। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানার এফআইআর নং-১১, তারিখ-২৫ আগস্ট ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করা হয়েছে।

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)