আজ বৃহস্পতিবার | ২৭ আগস্ট ২০২৬

 শিরোনাম
কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান তুলে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী বিয়ানীবাজার সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বি ত র ণ  ভারতে সাজাভোগ করে তামাবিল সীমান্ত হয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি জকিগঞ্জে প্রায় সাড়ে চারশত ইয়াবা সহ যুবক গ্রেফতার সিলেটে বিয়ানীবাজারের শাহাব উদ্দিন হত‍্যা মামলা দায়ের, আটক ১ যুক্তরাষ্ট্রে  ইউনাইটেড গড়রবন্দ অব ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত  বিয়ানীবাজারে প্রায় ২৩ লক্ষ টাকার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩ সিলেটে পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল আটক সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান তুলে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান তুলে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত


মালয়েশিয়া সরকার ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিনামূল্যে ভিসা দিলে তাদের কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এ ক্ষেত্রে শ্রমিকদের শুধু পাসপোর্ট থাকলেই হবে, কোনো টাকা লাগবে না।

 

মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওয়েল্ডার, ড্রাইভারসহ বিভিন্ন পেশার দক্ষ ও প্রয়োজনীয় শ্রমিক পাঠানো হবে বলেও জানান তিনি।

 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

 

আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ার সরকার যদি ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে ভিসা দেয়, তাহলে বাংলাদেশ সরকারও তাদের বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাবে। এ ক্ষেত্রে শ্রমিকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। তাদের শুধু পাসপোর্ট প্রয়োজন হবে।

 

তিনি বলেন, ‘আপনি ১০ হাজার ফ্রি দিলে আমি আমার নাগরিকদেরকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাবো। কাজেই এই ক্ষেত্রে কোনো টাকাই লাগতেছে না, শুধু তাদের পাসপোর্টটাই লাগতেছে।’

 

এ সময় প্রবাসীদের জন্য প্রস্তাবিত কার্ডের বিষয়ে মন্ত্রী বলেন, দুটি ধরনের কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর একটি হবে ‘সিগনেচার কার্ড’, অন্যটি ‘জেনারেল কার্ড’। আগে থেকে বিদেশে থাকা প্রবাসী এবং নতুন করে বিদেশে যাওয়া বা বর্তমানে বিদেশে থাকা ব্যক্তিদের জন্য পৃথকভাবে কার্ডের ব্যবস্থা করা হবে।

 

তিনি বলেন, ‘আমাদের দুই ধরনের কার্ড থাকবে একটা হলো সিগনেচার কার্ড, আরেকটা হলো জেনারেল। যারা অনেক আগে থেকেই বিদেশে আছেন, তাদের জন্য একটা কার্ড। যারা এখন থেকে যাবেন, বা যারা আছেন তাদের জন্য আরেকটা কার্ড।’

 

কার্ড চালুর প্রস্তুতি শেষ করতে কিছুটা সময় লাগছে জানিয়ে তিনি বলেন, ‘কাজেই আমাদের এই কাজগুলো গুছিয়ে আনতে একটু সময় লাগতেছে।’ দেশের বাইরের বিভিন্ন কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর ইউনাইটেড নেশনের (জাতিসংঘ) অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ও রয়েছে। সবকিছু মিলিয়ে সেপ্টেম্বরের শেষ নাগাদ এ কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

 

কার্ডের সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য, শিক্ষা, জমি ও বিমান ভ্রমণসহ আনুমানিক ১০ থেকে ১২ ধরনের সুবিধা এতে যুক্ত থাকবে।

 

১০ হাজার শ্রমিক নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার বিষয়টি কীভাবে বিবেচনা করা হবে? এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, তারা সাধারণ মানুষের কথা বিবেচনা করছেন। বিদেশে যেতে যাতে কম বা কোনো খরচ না হয়, সেই সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।

 

তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা বলছি। আমরা সারা বাংলাদেশে যাতে এটার একটা প্রভাব পড়ে যে বিনা বা কম খরচের মাধ্যমে আমরা পাঠাতে যে পারি, সেটা তারেক রহমানের সরকার প্রমাণ করে দেবে।’

 

এদিকে বিদেশে শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শ্রমবাজার চালুর উদ্যোগের ঐতিহাসিক ধারাবাহিকতার কথা। এই রুটটা চালু করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে এটা কন্টিনিউ করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে শ্রমবাজারটা যতবারই বিএনপি আসে শুরু করে, পরে এটা অন্যরা বন্ধ করে।’

 

এছাড়া মধ্যপ্রাচ্যের শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন শ্রমবাজার মধ্যপ্রাচ্যের শহর সব দেশে বন্ধ হয়ে গেছে। এই সরকার ক্ষমতায় আসার ৫-৬ মাসের মধ্যে ইনশাআল্লাহ এখন চালু হয়েছে।’

 

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের কারণে দেশটির সরকার ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিনামূল্যে ভিসা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সরকারও বিনা খরচে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর কথা জানিয়েছে।
 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)