আজ শুক্রবার | ২৮ আগস্ট ২০২৬

 শিরোনাম
জুমার দিনে মুমিনের ১২ কাজ সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান তুলে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী বিয়ানীবাজার সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বি ত র ণ  ভারতে সাজাভোগ করে তামাবিল সীমান্ত হয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি জকিগঞ্জে প্রায় সাড়ে চারশত ইয়াবা সহ যুবক গ্রেফতার সিলেটে বিয়ানীবাজারের শাহাব উদ্দিন হত‍্যা মামলা দায়ের, আটক ১ যুক্তরাষ্ট্রে  ইউনাইটেড গড়রবন্দ অব ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত  বিয়ানীবাজারে প্রায় ২৩ লক্ষ টাকার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩ সিলেটে পৌণে ১ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

 

দুপুরে নগরের হুমায়ুন রশিদ চত্বর এলাকার ড্রাইভার শ্রমিক রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে রান্নাঘরের ফ্রিজে রক্তের স্তর, ডিমে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে নগরের শিববাড়ি পাঠানপাড়ার ভাই ভাই বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে নিষিদ্ধ ফুড গ্রেড কালার ব্যবহার, একই তেল বারবার ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা মেঝে পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। কিন্তু অভিযানে পাওয়া অনিয়মগুলো ভোক্তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

 

 তাই খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)