আজ বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট জৈন্তাপুরে বিজিবি সদস্য জামিল হাসানের মরদেহ উদ্ধার নিউইর্য়ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বৈরাগীবাজারের ইকবাল হোসেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর মেসির মন্ত্রীসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল জকিগঞ্জে ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই মারা গেলেন বাবাও বিয়ানীবাজারের আ.লীগ নেতা পল্লব সিলেটের আদালতে, শুনানি শেষে কারাগারে প্রেরণ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক

বিয়ানীবাজারের আ.লীগ নেতা পল্লব সিলেটের আদালতে, শুনানি শেষে কারাগারে প্রেরণ

বিয়ানীবাজারের আ.লীগ নেতা পল্লব সিলেটের আদালতে, শুনানি শেষে কারাগারে প্রেরণ

ছবি: সংগৃহীত


ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে সিলেটের আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একজন রোগী দেখতে গিয়েছিলেন। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

 

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

 

পল্লব নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)