আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা

দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা

আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। দেশে পা রেখে সমর্থকদের জন্য একটি ভিডিওবার্তা দিয়েছেন এ মিডফিল্ডার।

ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে এসে পৌঁছান হামজা। বাফফুফে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সাক্সেসফুল হবো। ৯ তারিখ আমরা হংকংয়ের সঙ্গে খেলতে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’ 

হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকালে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত হামজা তিন ম্যাচ খেলেছেন। ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে একটি গোলও করেন হামজা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)