আজ বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট জৈন্তাপুরে বিজিবি সদস্য জামিল হাসানের মরদেহ উদ্ধার নিউইর্য়ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বৈরাগীবাজারের ইকবাল হোসেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর মেসির মন্ত্রীসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল জকিগঞ্জে ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই মারা গেলেন বাবাও বিয়ানীবাজারের আ.লীগ নেতা পল্লব সিলেটের আদালতে, শুনানি শেষে কারাগারে প্রেরণ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকতরা হলো রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে আয়লাফ আহমদ (৫০) এবং বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মঈন উদ্দিন (৫৫)। তারা উভয়েই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই (নিঃ) মো. রোজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদ*ক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী বলেন - এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)