আজ সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপি বিয়ানীবাজারে চারখাইয়ে ১৬ বছর ধরে ইউপি ভবনে ফাঁড়ি, হাইওয়ে থানার প্রস্তাব জৈন্তাপুরে আধিপত্য বিস্তার নিয়ে টানা সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩

সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

তারা জানায় শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা চারাদিঘীরপার এলাকার আলমগীর ও আয়না মতি বেগমের ছেলে বরকত আলী (২০), সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে সানি আলম (২৪) ও শাহপরান থানার বটেশ্বর মালাটিলা এলাকার মো. ইসহাক ও রোকসানা বেগমের ছেলে রাকিব রানা (২২)।

 

তারা সবাই কোতোয়ালী মডেল থানায় গত ২৯ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ৪৬) আসামি।

 

তাদের তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)