আজ সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিলেরচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেফতার বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপি

সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিলেরচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেফতার

সিলেটে নিষিদ্ধ সংগঠনের মিছিলেরচেষ্টার অভিযোগে মামলা, বিয়ানীবাজার থেকে ছাত্রলীগের ‘চার নেতা’ গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউ/পির এহসান হোসেন (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার আব্দুল্লাহ আল রাহি (২৫) ও কুরার বাজার শাহ তাহমিদ আহমদ (৩৩), পিতা-মৃত শাহ মোবারক হোসেন, মাতা-রহিমা চৌধুরী, স্থায়ী ঠিকানা: গ্রাম-আঙ্গারজুর, কুড়াররবাজার ইউ/পি, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা রুজু হয়। কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তারিখ-১৮ জুন ২০২৬।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে রিকাবীবাজার পয়েন্ট হতে মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ৪ জনকে গ্রেপ্তার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

তিনি আরও আজানান, গ্রেপ্তার হওয়া এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের সাথে বিয়ানীবাজার থানায় হওয়া আরও কয়েিটি মামলার সম্পৃক্ততা রয়েছে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)