ছবি: সংগৃহীত
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১. বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউ/পির এহসান হোসেন (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার আব্দুল্লাহ আল রাহি (২৫) ও কুরার বাজার শাহ তাহমিদ আহমদ (৩৩), পিতা-মৃত শাহ মোবারক হোসেন, মাতা-রহিমা চৌধুরী, স্থায়ী ঠিকানা: গ্রাম-আঙ্গারজুর, কুড়াররবাজার ইউ/পি, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা রুজু হয়। কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তারিখ-১৮ জুন ২০২৬।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে রিকাবীবাজার পয়েন্ট হতে মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ৪ জনকে গ্রেপ্তার করেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও আজানান, গ্রেপ্তার হওয়া এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের সাথে বিয়ানীবাজার থানায় হওয়া আরও কয়েিটি মামলার সম্পৃক্ততা রয়েছে।
সূত্র: সিলেট টুডে
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.