আজ শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে পুলিশের পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেফতার যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সিলেটে এক সাথে তিন নবজাতকের জন্ম দিলেন গোলাপগঞ্জের ডলি বেগম কৃষি ও কৃষকের উন্নয়নে ইসলামের দৃষ্টিভঙ্গি জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের নিচে চাপা পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী গোয়াইনঘাটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ফেসবুকে এআই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো? টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক ইতালিতে বাংলাদেশী পরিবারসহ যাওয়া যাবে

গোয়াইনঘাটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

গোয়াইনঘাটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

‎এ বিষয়ে একই ইউনিয়নের বাসিন্দা মেয়ের বাবা মনির উদ্দীন বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন।

 

‎অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের ওমান প্রবাসী দেলোয়ারের (২২) সঙ্গে ওই তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরপর নিয়মিত কথাবার্তা চলতে থাকে এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কে দেলোয়ার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর দেশে এসে প্রেমিকাকে নিয়ে কয়দিন ঘুরাঘুরি করে।

 

অভিযোগে বলা হয়, সম্প্রতি তরুণী জানতে পপারে তার প্রেমিক দেলোয়ার অন্যত্র বিয়ে করা প্রস্তুতি নিচ্ছেন। তিনি মোবাইল ফোন বন্ধ করে তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এমন খবর পেয়ে ৪ দিন আগে ওই তরুণী প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন।

 

ওই তরুণী বলেন, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল এবং পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছে। এখন সে আমাকে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমার দাবি মানা না হলে আমি এখানেই আত্মহত্যার পথ বেছে নেব।

 

‎এদিকে, প্রেমিকা বাড়িতে আসার খবর পেয়ে প্রেমিক দেলোয়ার বাড়ি ছেড়ে চলে গেছেন জানা গেছে।

 

‎এ বিষয়ে স্থানীয় তোয়াকুল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য লোকমান জানান, "মেয়েটি গত ৪ দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান করছে। আমরা ছেলে ও মেয়ে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি। তবে ছেলে পলাতক থাকায় এখনো কোনো চূড়ান্ত সুরাহা করা সম্ভব হয়নি।

 

‎সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিৎ চন্দ্র দাস জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কেন্দ্রের এসআই সারওয়ারকে দায়িত্ব দিয়েছি, সে বিষয়টি তদন্ত করে দেখবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)