আজ শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সিলেটে এক সাথে তিন নবজাতকের জন্ম দিলেন গোলাপগঞ্জের ডলি বেগম কৃষি ও কৃষকের উন্নয়নে ইসলামের দৃষ্টিভঙ্গি জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের নিচে চাপা পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী গোয়াইনঘাটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ফেসবুকে এআই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো? টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক ইতালিতে বাংলাদেশী পরিবারসহ যাওয়া যাবে দেশে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ প্রবাসীর মৃত্যু

সিলেটে এক সাথে তিন নবজাতকের জন্ম দিলেন গোলাপগঞ্জের ডলি বেগম

সিলেটে এক সাথে তিন নবজাতকের জন্ম দিলেন গোলাপগঞ্জের ডলি বেগম

ছবি: সংগৃহীত


একসঙ্গে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক গৃহবধূ। তিন নবজাতকের একসঙ্গে পৃথিবীর আলো দেখার ঘটনায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পরিবারটি। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।
 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ডলি বেগম। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

 

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ডলি বেগম একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন। তিন নবজাতকের আগমনে মুহূর্তেই আনন্দের আবহ তৈরি হয় পরিবারজুড়ে। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ছুটে আসেন। তাদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণেও তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
 

ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। মা ও তিন নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।


 

তিনি আরও বলেন, ‘সাধারণ প্রসবের তুলনায় একসঙ্গে তিন সন্তানের জন্ম একটি বিশেষ ও তুলনামূলক বিরল ঘটনা। নবজাতকদের দেখতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে আসছেন।’

 

তিন সন্তানের আগমনে পরিবারে এখন আনন্দের নতুন অধ্যায়। নবজাতক তিনটির সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। নবজাতকদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)