আজ রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে বিনাবিচারে কারাগারে বড়লেখার এনাম শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে পুলিশের পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেফতার যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সিলেটে এক সাথে তিন নবজাতকের জন্ম দিলেন গোলাপগঞ্জের ডলি বেগম কৃষি ও কৃষকের উন্নয়নে ইসলামের দৃষ্টিভঙ্গি জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের নিচে চাপা পড়ে জকিগঞ্জের যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

ছবি: সংগৃহীত


দাপ্তরিক কাজে ঢাকার দিনগুলো কাটিয়ে হন্তদন্ত হয়ে নিজ নির্বাচনি এলাকার জনতার মাঝে ছুটে যাওয়া সাংসদের নাম অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নতুন এই সাংসদের রাত কি দিন- একটাই ভাবনা; দুই উপজেলার মানুষের জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজারে ছুটে বেড়িয়েছেন এমপি এমরান আহমদ চৌধুরী।

 

শনিবারের কর্মসূচির মধ্যে ছিলো বিয়ানীবাজারের মাথিউরায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে (দাসউরা বাজার সংলগ্ন) আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন, সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন।

 

এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজার সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী এমপি।

 

তাছাড়া হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ও করেন তিনি।

 

 

এসব কর্মসূচি ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম. এ. বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)