আজ বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার বড়লেখায় পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরুসহ গ্রেফতার ২ জকিগঞ্জে ৬০০পিস ইয়াবা সহ গ্রেফতার শাহাব-জিলাল রাষ্ট্রপতি সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন মানবতাবিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পৃথক অভিযানে দুই নারীসহ ৩জন গ্রেফতার রাষ্ট্রপতির আসছেন কাল, সিলেটে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ১,২০০ পুলিশ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা

গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের একটি ক্ষেতের জমি থেকে আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে আসিদ আলী নিখোঁজ ছিলেন। স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করা হয়।

 

নিখোঁজের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বৃদ্ধের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

 

এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর মরদেহ দেখতে পান তারা।

 

মরদেহ উদ্ধারের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধকে হত্যা করে মরদেহ ক্ষেতের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়ে থাকতে পারে। ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)