আজ রবিবার | ০১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা

সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা

সৌদি আরবে সিলেটের প্রবাসী মতিউরকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত


সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মতিউর রহমান। সেখানে রিয়াদের একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার রাতে কাজ শেষে রুমে ফেরার পর আবারও তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর রুমে থাকা অন্য তিনজন পালিয়ে যান।

 

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, দুই-তিন দিন আগেই ঝামেলার বিষয়টি পরিবারকে জানিয়েছিলেন মতিউর। ঘটনার দিন থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই রুমে থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে হত্যার খবর পাওয়া যায়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)