আজ বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ গোলাপগঞ্জে কৃষি জমি থেকে বৃদ্ধ আসিদ আলীর মরদেহ উদ্ধার বড়লেখায় পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরুসহ গ্রেফতার ২ জকিগঞ্জে ৬০০পিস ইয়াবা সহ গ্রেফতার শাহাব-জিলাল রাষ্ট্রপতি সিলেটে এসে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করলেন মানবতাবিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড বিয়ানীবাজারে পৃথক অভিযানে দুই নারীসহ ৩জন গ্রেফতার রাষ্ট্রপতির আসছেন কাল, সিলেটে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ১,২০০ পুলিশ কুলাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ গরু পুড়ে ছাই, দিশেহারা মালিক আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা

সৌদি আরবে সিলেটের প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

সৌদি আরবে সিলেটের প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মতিউর রহমান। সেখানে রিয়াদের একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার রাতে কাজ শেষে রুমে ফেরার পর আবারও তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর রুমে থাকা অন্য তিনজন পালিয়ে যান।

 

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, দুই-তিন দিন আগেই ঝামেলার বিষয়টি পরিবারকে জানিয়েছিলেন মতিউর। ঘটনার দিন থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই রুমে থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে হত্যার খবর পাওয়া যায়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগৃহীত

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)