আজ বুধবার | ০৭ অক্টোবর ২০২৬

 শিরোনাম
সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ সাড়াসি অভিযান, আটক ৬১ ৩-০ গোলে জিতে মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ঘুষ খাওয়া লাগবে’... হবিগঞ্জের সেই এসআই ক্লোজড বিয়ানীবাজার থেকে নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি ঢাকায় মেয়র প্রার্থী সিলেট-৬ আসনের জামাত প্রার্থী সেলিম উদ্দিন সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে অযথা ঘোরাঘুরি, আড্ডা দিলেই ধরবে পুলিশ কুড়ারবাজারকে হারিয়ে বৈরাগীবাজারের কইরবন্দ চ‍্যাম্পিয়ন সিলেটে পৃথক অভিযানে ভারতীয় পণ্যের চালান ফেলে পলায়ন

১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

ছবি: সংগৃহীত


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবশেষে দশম গ্রেডে বেতন দেওয়ার আদেশ জারি করা হয়েছে।
 

মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।
 

২০২৫ সালের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়। তবে নানা জটিলতায় দশম গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছিলেন না তারা। প্রায় ১০ মাস পর অবশেষে দশম গ্রেড পদ্ধতি অনুসরণ করার আদেশ জারি করা হলো।
 

সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণ পদ্ধতি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 

তবে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারির তারিখের পূর্বের কোনো আর্থিক বকেয়া তারা প্রাপ্য হবেন না।
 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)