আজ বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬

আপন ভাতিজিকে ধর্ষণ মামলায় লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত চাচা হাসান গ্রেফতার

আপন ভাতিজিকে ধর্ষণ মামলায় লক্ষ্মীপুর থেকে অভিযুক্ত চাচা হাসান গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক চাচা হাছান আহমদকে (৪০) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

 

এর আগে গত ৮ আগস্ট বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত হাছান আহমদ মৃত আপ্তাব আলীর ছেলে এবং পেশায় একজন প্রাইভেটকার চালক।

 

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসে থাকায় তার মা মেয়েকে নিয়ে বাড়িতে একা বসবাস করতেন। ঘটনার দিন শিশুর মা আসরের নামাজ পড়ার সময় সুযোগ বুঝে তার ভাসুর হাছান আহমদ ভাতিজিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরবর্তীতে পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

​ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত চাচা পলাতক ছিলেন।

 

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে অভিযুক্ত হাছান আহমদকে গ্রেফতার করে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)