আজ রবিবার | ০১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা

জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

ছবি: এআই


মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে।
 

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করে বলে জানা যায়।
 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এ সময় ভারতীয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়।

৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। গত তিন দিনে প্রায় ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি।

তিনি আরও বলেন, ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)