আজ সোমবার | ০২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে নবজাতক সন্তান জন্ম দেওয়ার ৩ দিনের মাথায় হালিমা বেগম (৩০) নামে এক প্রসূতি সড়কে প্রাণ হারিয়েছেন।

রোববার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারান এই প্রসূতি নারী। নিহত হালিমা বেগম উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রাজু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবারের চারজন সহ ৫জন আহত হন।

আহতরা হলেন, অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান, নিহত হালিমা বেগমের মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন হালিমা বেগম। রবিবার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় পরিবারের সদস্যরা। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে নবজাতক ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের উদ্যোশে যাত্রা করেন হালিমা বেগমের পরিবারের সদস্যরা। রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হালিমা বেগমসহ অ্যাম্বুলেন্সে থাকা অন্যান্যরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের্ নিয়ে যাওয়া হলে প্রসূতি হালিমা বেগম মারা যান। গুরুতর আহত নবজাতক সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)