আজ রবিবার | ২২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে পৃথক বাসে অভিযান, মরণনেশাসহ গ্রেপ্তার ৩ িয়ানীবাজার পৌর জামায়াতের নেতৃত্বে কাজী জমির হোসাইন ও মুনিবুর রহমান পাবেল ১৪ মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, বিশ্ববাজারে বড় পতন সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনা, প্রাণ গেল জৈন্তাপুরের যুবকের পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা সিলেটে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য, ‘রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ, দিনজুড়ে থাকছে বিশেষ আয়োজন সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার গেটে আগুন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার গেটে আগুন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার গেটে আগুন

ছবি: সংগৃহীত


সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাপড়জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে তিনি নিজেও এই বাসায় থাকেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।

ঘটনার খবর শুনে দাড়িয়াপাড়া যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে গিয়ে তিনি বলেন, এখানে কোন আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।

তিনি বলেন, এরা ছিঁচকে চোরের মতো এদের কোন সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।

 

সূত্র: সিলেট টুডে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)