আজ বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, ঘোষণায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ ঢুকলেন বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার

ছবি: সংগৃহীত, এআই


কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা মামলা দায়ের করেন। দুটি মামলাই রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে প্রধান আসামি করেন সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে। আসামি করা হয় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাত ১০০ থেকে ১১০ জনকে।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে প্রধান আসামি নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদের রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। তিনি ৬ দফা ও ১১ দফার ভিত্তিতে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানসহ ওই সময়কালের সকল রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে তৎকালীন ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে গেরিলা বাহিনী সংগঠিত করার ক্ষেত্রে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’-এর স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তাছাড়াও এই ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি সিপিবি’র সাধারণ সম্পাদক হয়েছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) যোগদান করেন। তিনি দলটির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক।

তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)