ছবি: সংগৃহীত
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর সারিঘাট তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শামস তাহির (২২)| তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের শামসুল ইসলামের ছেলে।
জৈন্তাপুর থানাপুলিশ জানায়, একটি মালবাহী ট্রাক তাহির মিয়ার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
এ সময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
সকাল ৬টার দিকে হাইওয়ে পুলিশের সহযোগীতায় জৈন্তাপুরের শ্রীপুর চাঙ্গিল বাজার থেকে ট্রাকটি আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এরপর বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। প্রায় ৫ ঘন্টার অবরোধে সিলেট তামাবিল সড়কের উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়েছিল।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.