আজ রবিবার | ২২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে পৃথক বাসে অভিযান, মরণনেশাসহ গ্রেপ্তার ৩ িয়ানীবাজার পৌর জামায়াতের নেতৃত্বে কাজী জমির হোসাইন ও মুনিবুর রহমান পাবেল ১৪ মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, বিশ্ববাজারে বড় পতন সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনা, প্রাণ গেল জৈন্তাপুরের যুবকের পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা সিলেটে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য, ‘রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ, দিনজুড়ে থাকছে বিশেষ আয়োজন সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার গেটে আগুন

বিয়ানীবাজারে পৃথক বাসে অভিযান, মরণনেশাসহ গ্রেপ্তার ৩

বিয়ানীবাজারে পৃথক বাসে অভিযান, মরণনেশাসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নে জকিগঞ্জ টু সিলেটগামী সড়কের পৃথক স্থানে একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টা ও একই দিন রাত সোয়া ১০টার দিকে এই অভিযান চালায় পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানাধীন মাদারখাল এলাকার সাইদুর রহমানের ছেলে রাসেল আহমদ। সিলেটের জকিগঞ্জ থানার শেখ পাড়া এলাকার মো. মুতছিল আলী ছেলে মো.আনোয়ার হোসেন (৩৫) ও খলিলুর রহমানের ছেলে মোস্তাক হোসেন (৩৪)।

পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজার থানাধীন ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-টু-সিলেটগামী একটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৭৬৭) পরিচালনা করে। এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা রাসেল আহমদের দেহ তল্লাশী করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

 

একই দিন অপর আরেকটি অভিযানে রাত সোয়া ১০টার দিকে কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-টু-সিলেটগামী আরেকটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৮১৯) গাড়িতে তল্লাশী চালায় পুলিশ। এসময় মো.আনোয়ার হোসেন ও মোস্তাক হোসেনের কাছে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘এ সংক্রান্তে বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)