ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত থেকে এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হতে যাওয়া এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটক রুবেল দাস (২৭) সুনামগঞ্জের দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া লাল্টু হোসেন (৪১) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরা দেখে দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.