আজ বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরকের চালান, গন্তব্য কোথায়? বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

ছবি: সংগৃহীত


অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ফরিদুর রেজা সাগর জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। বুধবার তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।

 

শুটিং ইউনিটের সদস্যরা জানান, সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)