আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

সিলেটের সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা যাবে না: পুলিশ কমিশনার

সিলেটের সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা যাবে না: পুলিশ কমিশনার

(এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী


সিলেট নগরে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা যাবে না এমন নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে ও নগরীতে ব্যাটারিত চালিত অটো রিকশা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি। 

শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সিএনজি চালিত থ্রি–হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন কমিশনার।

সভায় রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণে তারা মতামত দেন।

সভায় কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী দু’পক্ষেরই স্বার্থ রক্ষা পাবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে। এছাড়া আমরা প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটোরিকশাদের আটক করা হচ্ছে, একটি কথা পরিষ্কার সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটো রিকশা নিষিদ্ধ। আমরা দ্রুতই নগরীতে গণপরিবহন চালু করার উদ্যোগ নিচ্ছি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)