আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে প্রবাসী অধ্যুষিত পশ্চিম গোটারগ্রাম এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক সাড়ে ৩টার দিকে, প্রবাসীদের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এই নিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে একই গ্রামে দ্বিতীয় ডাকাতির ঘটনা ঘটেছে।

পশ্চিম গোটারগ্রামের বাসিন্দা মছলুল হক, যার তিন ছেলে দুবাই ও সিঙ্গাপুরে কর্মরত, তার বাড়িতেই এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক মছলুল হক জানান, রাত সাড়ে ৩টার দিকে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার এক ছেলেকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং দুটি উন্নতমানের মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

 ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ডাকাতির সময় মছলুল হক কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান। পুলিশ দ্রুত ডাকাতদের পালানোর পথ অনুসরণ করে একই গ্রামের এবাদুর রহমানের ছেলে ফয়সল আহমদ (৩৭) কে আটক করে। আটককালে ফয়সলের শরীর কাদামাখা ছিল এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে। বর্তমানে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এই ঘটনার দু'দিন আগে গোটারগ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতেও একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়েছে। পরপর দুটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)