আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

গোলাপগঞ্জে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

গোলাপগঞ্জে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

গোলাপগঞ্জে প্রতারণার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

 
 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯।

 

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গোলাপগঞ্জ বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজ ও খালপাড় বাজারের ফাতেমা ফ্যামিলি শপ। ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও ফাতেমা ফ্যামিলি শপকে ২ হাজার টাকা জরিমনা ও তাৎক্ষনিক তা আদায় করা হয়েছে।

 

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, সম্প্রতি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় যে, একটি কোল্ড ড্রিংকস’ এর  ক্যানের গায়ে অন্য ‘কোল্ড ড্রিংকস’ এর মোড়ক লাগিয়ে তা বাজারজাত করা হচ্ছে। বিভিন্ন খুঁচরা ও পাইকারি বাজারে দেখা যায়, প্রাণ-আপের আসল বোতলের গায়ে লাগানো হচ্ছে পাওয়ার কোল্ড ড্রিংকসের মোড়ক। ফলে সাধারণ ক্রেতারা বোতলের বাইরের মোড়ক দেখে ক্রয় করে প্রতারিত হচ্ছেন।

 

পরে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেটের সহায়তায় র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানীর একটি দল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ বাজার ও খালপাড় বাজারে অভিযান চালানো হয়।

 

এ সময় ‘প্রাণ আপ’ কোল্ড ড্রিংকসের বোতলের গায়ে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’ লেখা ১৩২০ বোতল কোল্ড ড্রিংকস পাওয়া যায়। এর পরপরই এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)