আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় ১৩ গরু আটক

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় ১৩ গরু আটক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা থেকে ১৩টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দত্তগ্রাম বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি সময় কুলাউড়ার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে দত্তগ্রাম বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় ১৩টি গরু আটক করা হয়।

তিনি আরও বলেন, গরুগুলো আটক হওয়ার পর স্থানীয় একটি চোরাকারবারী চক্র এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরুগুলো নিজেদের দাবি করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে এবং কঠোর অবস্থানে আছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)