আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

জকিগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাবু গ্রেফতার

জকিগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সাবু গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এনামুল হক ওরফে সাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে কাদিরপুর (বড়পাথার) এলাকা থেকে আটক করা হয়। তিনি একই এলাকার আব্দুল করিমের পুত্র এবং দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এনামুল হক সহ আরও তিনজনকে আটক করা হয়েছে।

ওসি জানান, গ্রেফতারদের মধ্যে একজন গণধর্ষণ মামলার এজহারভুক্ত আসামি, একজন মাদক আইনের মামলার আসামি এবং আরেকজন জিআর ওয়ারেন্টভুক্ত ছিলেন। অভিযুক্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ দমনে জকিগঞ্জ থানা পুলিশের টহল ও তৎপরতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)