আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

সিলেটের ক্বীনব্রীজের পাশে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

সিলেটের ক্বীনব্রীজের পাশে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

সিলেটে ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে রোববার (৯ নভেম্বর) বেলা  পৌনে একটায় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি।


সিলেটের ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন  শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 
 


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল এতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন করা হয়। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)