আজ সোমবার | ০৪ মে ২০২৬

 শিরোনাম
উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, যুবক আটক

ছবি: সংগৃহীত


প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হবিগঞ্জের বাহুবলের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের লস্কপুর এলাকা থেকে জাকারিয়া আহমদকে (২০) গ্রেপ্তার করেছে। তিনি হবিগঞ্জ বাহুবল থানার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

কিশোরীকে অপহরণের ঘটনায় বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন কিশোরী পরিবার থানায় মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাসিন্দা ১০ম শ্রেণীর ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে জাকারিয়া আহমদ অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করতেন। পরবর্তীতে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে জাকারিয়া ওই ছাত্রীকে অপহরনের পরিকল্পনা করে।

গত ২২ সেপ্টেম্বর বিকালে ভিকটিম স্কুল শেষে বাড়িতে যাওয়ার জন্য পায়ে হেটে সিএনজি ষ্টেশনে যাওয়ার পথে বাহুবল থানাধীন হামিদনগর রাস্তার মুখে পৌঁছামাত্রই পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)