আজ মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা বড়লেখায় ‘জিনের ভয়’ দেখিয়ে ১১ লাখ টাকার স্বর্ণালংকার চম্পট, প্রতারকচক্র গ্রেফতার চিকিৎসার জন্য নবজাতককে নিয়ে সিলেট আসার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সিলেটের একাধিক সীমান্তে অভিযান এয়ারগান-ওয়াকিটকি উদ্ধার কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর

ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা

ফের বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম, এবার বাড়ল ২২৩ টাকা

ছবি: সংগৃহীত


ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।


সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

 

আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়ার পাশাপাশি, আমদানিকারক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে বিইআরসি।


একই সঙ্গে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।


এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দর রাত ৮টা থেকে কার্যকর হবে।


নতুন দর অনুযায়ী, বেসরকারি কোম্পানির সরবরাহ করা প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।

 

অক্টোবরে বেসরকারি বাজারজাতকারী কোম্পানিগুলোর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৭৫ টাকা।

 

সূত্র: সিলেট ভিউ 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)