আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

জৈন্তাপুরে বালু উ/ত্তো/ল/ন: ১৮টি নৌকা ধ্বং/স

জৈন্তাপুরে বালু উ/ত্তো/ল/ন: ১৮টি নৌকা ধ্বং/স

সিলেটে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রাংপানি নদীর তীরে অবস্থিত একটি বালু ঘাটে এ অভিযান পরিচালিত হয়।

 

জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পাশের রাংপানি নদীর তীরে অবস্থিত একটি বালু ঘাটে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের সঙ্গে অংশ নেন বিজিবির ৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

 

অভিযান বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)