আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

নিউইয়র্ক-ক্যালিফোর্নিয়া 'লক ডাউন'....

কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকায়। এরই মধ্যে ট্রাম্পের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি বড় প্রদেশ নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় \'লক ডাউন\' ঘোষণা করল মার্কিন প্রশাসন।

নিউইয়র্ক-ক্যালিফোর্নিয়া \'লক ডাউন\'....

কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকায়। এরই মধ্যে ট্রাম্পের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি বড় প্রদেশ নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় 'লক ডাউন' ঘোষণা করল মার্কিন প্রশাসন।

শনিবার গভীর রাতে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুওমো জানিয়েছেন, 'পরিস্থিতির কথা বিবেচনা করেই বাধ্য হয়ে লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই সারা যুক্তরাষ্ট্রে লক ডাউন করার পরিস্থিতি তৈরি হয়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম বলেছেন, 'মার্কিনিরা এই ধরনের গৃহবন্দি জীবনে অভ্যস্ত নন। কিন্তু যে পরিস্থিতি সারা পৃথিবীজুড়ে তৈরি হয়েছে তাতে এ ছাড়া বিকল্প রাস্তা নেই। নিজেকে বাঁচানো এবং সাধারণ মানুষকে বাঁচাতেই আমাদের সবাইকে কয়েকটা দিন এই ত্যাগ স্বীকার করতে হবে।'

নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এরই মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এই পরিস্থিতিতে গণসংক্রমণ রুখতে লক ডাউন ঘোষণা করল মার্কিন প্রশাসন। এই দুই প্রদেশে মোট ৭ কোটি মানুষের বসবাস। সমস্ত ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শনিবার থেকে আমেরিকা-মেক্সিকো যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)