আজ রবিবার | ১৪ জুন ২০২৬

 শিরোনাম
সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির ওপর হামলার চেষ্টা, বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত মরক্কোর প্রতিরোধে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের জকিগঞ্জ-কানাইঘাট আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সিলেটের ডিজে সঞ্জয় মসজিদের কমিটি নিয়ে বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষ: আহত অন্তত ২৫ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত পুকুরে ডুবে কানাইঘাটের একই পরিবারের দুই শিশুর মৃত্যু বিয়ানীবাজারের যে রাস্তার জন্য কোটি টাকার বরাদ্দ নিয়ে এলেন এমপি এমরান চৌধুরী সিলেটে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণে’ তরুণী অন্তঃসত্ত্বা, ধর্ষক তুহিন গ্রেফতার

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।



বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং খোলা তেলের দাম ছিল ১৭৫ টাকা। নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।



দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, ডলার বিনিময় হারজনিত চাপ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তাঁর ভাষ্য, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে উৎস পর্যায়ে পণ্যের মূল্য বেড়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়ছে।



বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিনির্ভর ভোজ্যতেলের বাজারে আন্তর্জাতিক বাজারদর বাড়লে স্থানীয় বাজারে চাপ তৈরি হয়। বিশেষ করে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি ব্যয়, পরিবহন খরচ ও পরিশোধন ব্যয় বৃদ্ধির বিষয়টি দাম সমন্বয়ের পেছনে ভূমিকা রেখেছে।



সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আমদানিকারকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। অন্যথায় বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারত।

ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে এবং অযৌক্তিক মজুত বা কৃত্রিম সংকট তৈরি হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)