আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

বৈরাগীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধে যুবক ইমন খুনের অভিযোগ

বৈরাগীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধে যুবক ইমন খুনের অভিযোগ

ছবি: নিহত ইমন


বিয়ানীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধের জের ধরে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন। উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

 

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।

 

সূত্র জানায়, নিহত ইমন আহমদ একটি দামী আইফোন ব্যবহার করতেন। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল আশরাফুলের। মূলত: ফোন ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)