আজ সোমবার | ২০ জুলাই ২০২৬

জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন

জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মামুন

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার সদ্য সাবেক প্রচার ও এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৮ জুলাই) সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন।

 

এ সময় তাকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা মোস্তফা উদ্দিন এবং বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর মাওলানা কাজী জমির হোসেন।

 

জানা গেছে, দীর্ঘদিন ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় থাকা আব্দুল্লাহ আল মামুন সম্প্রতি সিলেট জেলা পূর্ব শাখার প্রচার ও এইচআরডি সম্পাদকের দায়িত্ব পালন শেষে সংগঠন থেকে বিদায় নেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন।

 

এ সময় স্থানীয় জামায়াত নেতারা তার সাংগঠনিক অভিজ্ঞতাকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)