আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

শের-ই-বাংলা মেডিকেল কলেজ নর্থ আমেরিকার নির্বাচন অনুষ্ঠিত

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), নর্থ আমেরিকা এলামনাই এসোসিয়েশন (এসবিএমসিএএনএ)- এর ২০২০-২০২২ কার্যকরী পরিষদের নির্বাচন গত ২৪ শে জুলাই, ২০২০ অনুষ্ঠিত হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ নর্থ আমেরিকার নির্বাচন অনুষ্ঠিত

ডাঃ দেওয়ান মাহমুদুল হক (প্রধান নির্বাচন কমিশনার), ডাঃ আয়েশা সিদ্দিকা, এবং এডভোকেট ডাঃ মাহবুব ইমাম হোসেন- এই তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের তত্বাবধানে, সংবিধান মোতাবেক, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হন।

এই নির্বাচনে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ডাঃ আজমল ইউসুফ মুকুল  (১৬ তম ব্যাচ) প্রেসিডেন্ট এবং প্রাক্তন কার্যকরী কমিটির (২০১৮-২০২০) সফল জেনারেল সেক্রেটারী,  ডাঃ শাহ নাজমুল আলম (১৯ তম ব্যাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় জেনারেল সেক্রেটারী পদে নির্বাচিত হন।

এছাড়া, ডাঃ জিনাত তাজমীন (১৫ তম ব্যাচ)- ভাইস প্রেসিডেন্ট , ডাঃ আনন্দ কুমার মালো (২০ তম ব্যাচ)- অর্গানাইজিং সেক্রেটারী, ডাঃ শাহেদ হাসনায়েন  বকুল (২২ তম ব্যাচ)- ফাইন্যান্স সেক্রেটারী, ডাঃ হাফসা সিদ্দিকা ইমাম (৩২ তম ব্যাচ)- সায়েন্টিফিক, কালচারাল, পাবলিকেশন এবং পাবলিক রিলেশন সেক্রেটারী, এবং ডাঃ আনোয়ার হোসেন (২৮ তম ব্যাচ)- অফিস, কমিউনিকেশন এন্ড ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি পদে নির্বাচিত হন।

এছাড়া, চার সদস্যের একজিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হন ডাঃ হামীম ইবনে কাওছার (২১ তম ব্যাচ), ডাঃ পারভেজ হোসাইন (২৭ তম ব্যাচ), ডাঃ জাকির এইচ খন্দকার (২১ তম ব্যাচ) এবং ডাঃ এম শফিকুর রহমান (১৬ তম ব্যাচ)। এগারো সদস্য বিশিষ্ট এই একজিকিউটিভ কমিটি আগামী দুই বৎসর (২০২০-২০২২) এই এলামনাইয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সার্বিক দ্বায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, নির্বাচিত এই কমিটি তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)